চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে কি না সে বিষয়ে তিনি খোঁজখবর নেন।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি পায়ে হেঁটে ১ নম্বর ভবন থেকে ৬ নম্বর ভবনে যান।

৬ নম্বর ভবনে গিয়ে তিনি জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কক্ষে গিয়ে সরাসরি কাজের অগ্রগতি ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

পরিদর্শনের সময় সরকারপ্রধান কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিতের বিষয়েও বিস্তারিত তথ্য নেন। পরে তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে ফিরে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি ‘কৃষক কার্ড’ ডেমো প্রদর্শন সংক্রান্ত বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঝটিকা পরিদর্শনপ্রধানমন্ত্রী তারেক রহমানসচিবালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সহায়তায় বন্ধ কলকারখানা চালু করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টাকায় বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা

মে ১৪, ২০২৬

মেয়াদোত্তীর্ণ ঋণে দণ্ড সুদ কমাল বাংলাদেশ ব্যাংক

মে ১৪, ২০২৬

লিগ ওয়ানে শিরোপা জেতা ‘মধুর হলেও কঠিন’ ছিল পিএসজির

মে ১৪, ২০২৬

পদ্মা ব্যারাজ কী, এটি কোথায় নির্মাণ করা হবে?

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT