দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে এক অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা-দুঃখ-গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি।’
আগামী রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সামনে রেখে শুক্রবার বাংলা নববর্ষের শুভেচ্ছায় এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই-বোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১ এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের বয়ানে উচ্চারণ করেন-
‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন
তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ!
এসো হে নতুন।”
শুভ নববর্ষ।






