চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাত্র নৌকায় ভোট দিলেই সব পাওয়া যায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই সমাজের সব স্তরের মানুষ সুযোগ-সুবিধা পাচ্ছে। এসময় তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ হয়েছি, একমাত্র নৌকায় ভোট দিলেই সব পাওয়া যায়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগ দিতে নির্বাচনী সফরে আজ রংপুরে পৌঁছে তারাগঞ্জে জনসভায় অংশ নিয়েছেন।

আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সকাল ১০টার দিকে রংপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা উপলক্ষে রংপুরের তারাগঞ্জে জনসভায় অংশ নেন তিনি।

জনসভায় প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের শীতের সকালে জনসভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১০ টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধাসহ, পানি, সেচের কাজে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা তুলে ধরে অঞ্চলটি আর মঙ্গা পীড়িত নয় বলে উল্লেখ করেন।

শেখ হাসিনা বিকেল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। এছাড়াও তিনি নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে স্বামীর কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন। এরপর সড়কপথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।

ট্যাগ: তারাগঞ্জদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপীরগঞ্জপ্রধানমন্ত্রীরংপুরশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডামি নির্বাচন বর্জনে প্রচারপত্র বিতরণ

পরবর্তী

রাজশাহীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

পরবর্তী
রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগম দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

চ্যানেল আই অনলাইন: হুব্বা যখন আসবে, তখন এলাকা কাঁপবে. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারিতেই বাংলাদেশে আসছে ‘হুব্বা'!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT