দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়ে বিকাল ৪ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ থেকে ঢাকা পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় যান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কোনও ধরনের সরকারি সুবিধা গ্রহণ করেননি।
টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন থেকে গত ছয়বার নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে প্রার্থী হয়েছেন।







