পদ্মা সেতু স্মারক নোট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে তিন ব্যক্তি নতুন ব্যাংক নোট উপহার হিসেবে গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ২৫ জুন সকালে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।
রোববার ২৬ জুন থেকে নতুন এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট পাওয়া যাবে বলে বৃহস্পতিবার ২৩ জুন রাতে বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে এই স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






