চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও বলেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান কীভাবে জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা যায়।

২৯ আগস্ট মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইস্ট তিমুরের দিলিতে দেশটির প্রধানমন্ত্রী গুসমাওয়ের অফিসে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও বলেন, কীভাবে ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শেখা দরকার ।

বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ ইস্ট তিমুরের মানুষের হৃদয়ে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক কোন ঘটনা নয়, বরং তার প্রতিশ্রুতি ও লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এগুলো অর্জিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা সুযোগ রয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন। এসময় ইস্ট তিমুরের প্রধানমন্ত্রী এই সকল ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

Reneta

রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন। এছাড়াও আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল’

এপ্রিল ৯, ২০২৬

একাই ৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান অলরাউন্ডার

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মারা গেছেন এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা

এপ্রিল ৯, ২০২৬

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় জানাল বিসিবি

এপ্রিল ৯, ২০২৬

কানে কমল মার্কিন প্রভাব, শৈল্পিক নির্মাতাদের দাপট

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT