বাংলাদেশ

দুই সংসদ সদস্যের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

দুই সংসদ সদস্যের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সংসদ সদস্যের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাত্র ১৭ মিনিটের ব্যবধানে এই দুই সংসদ সদস্য মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং ৩টা ১৯ মিনিটে একেএম শাহজাহান কামাল মৃত্যুবরণ করেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এবং  রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন আব্দুস সাত্তার ভূঁইয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিষয়:ব্রাহ্মণবাড়িয়া-২ লক্ষ্মীপুর-৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…