বাংলাদেশ

ব্রিকসে যোগ দিতে সাউথ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ারপারসন সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সাউথ আফ্রিকার জোহানেসবার্গে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সাউথ আফ্রিকার উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করবেন, সেখানে আজ ২২ আগস্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ব্রিকস সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, সাউথ আফ্রিকা এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সম্মেলন শেষে আগামী ২৭ আগষ্ট দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:ব্রিকস ব্রিকস শীর্ষ সম্মেলন সাউথ আফ্রিকা সিরিল রামাফোসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…