বাংলাদেশ

১১ প্রকল্প উদ্বোধনে নরসিংদীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরসিংদীতে ১১ প্রকল্প উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী নরসিংদীতে ১১ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, পাশে মাইক্রোফোন ও সবুজ গাছপালা।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৬ হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প উদ্বোধনের পর জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দিবেন তিনি।

রোববার (১২ নভেম্বর) ১১ প্রকল্পের উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে নরসিংদী জেলা জুড়ে।

এসএসএফ, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়ার জন্য নরসিংদীতে অবস্থান করছেন। এছাড়া নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশ এলাকা এবং পলাশের ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারখারখানা এলকায় নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় পলাশে এশিয়ার বৃহত্তম গ্রীন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে শেষে বেলা আড়াইটায় নরসিংদী সার্কিট হাউজে এসে মধ্যাহ্ন ভোজে অংশ নিবেন বলে আশা করছে জেলা প্রশাসন। মধ্যাহ্নভোজ শেষে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে বসে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যায়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

বিষয়:উদ্বোধন নরসিংদী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…