চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৯, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ব্যবসা, কৃষি ও অন্যান্য আয়ের পাশাপাশি বেতন ও আয় করমুক্ত করার জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ২৯ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে দেশের তিন পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের আর্থিক সম্পদ থেকে অর্জিত আয় ছাড়া পার্বত্য জেলায় পরিচালিত ব্যবসা, কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে অর্জিত আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে।

Banglabid

তবে তিনি মনে করেন, এই সুবিধার পরিধি আরও বাড়ানো প্রয়োজন। এ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ব্যবসা, কৃষি ও অন্যান্য আয়ের পাশাপাশি তাদের বেতন ও আয় করমুক্ত করা উচিত।

প্রধানমন্ত্রী আরও বলেন, করমুক্ত আয়ের এই সুবিধা শুধু পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয়, সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেটে প্রয়োজনীয় সংশোধন আনা হবে, যাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অর্থনৈতিক সক্ষমতা আরও বৃদ্ধি পায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬-২৭ অর্থবছরেঅর্থ ও পরিকল্পনামন্ত্রীক্ষুদ্র নৃ-গোষ্ঠীজাতীয় সংসদতারেক রহমানপাহাড় ও সমতলপ্রধানমন্ত্রীপ্রস্তাবিত বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোর ক্রিকেটারের সাথে সংঘর্ষে প্রান হারালেন মেন্ডিসের স্কুল জীবনের কোচ

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT