চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশীয় খেলাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লেখাপড়ারর পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ছেলেমেয়েদের শরীর চর্চা যেমন হয় তেমনি মনমানসিকতা উদার হয়, ঐক্যের বন্ধন তৈরি হয়।

আজ (৭ ফেব্রুয়ারি) বুধবার রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৮টি বিভাগে ৮টি বিকেএসপি তৈরির ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ভালো খেলোয়াড় গড়ে তোলার জন্য ভালো প্রশিক্ষক তৈরি করতে হবে।

সারাদেশ থেকে অংশ নেওয়া বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী দেশীয় খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকেও গুরুত্ব দিতে বলেন সরকারপ্রধান। জেলা-উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির মধ্য দিয়ে খেলাধুলার পরিবেশ তৈরির তাগিদও দেন প্রধানমন্ত্রী।

৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, চাকতি ও বর্শা নিক্ষেপ, উচ্চলম্ফ ও দীর্ঘ লম্ফের মতো একক প্রতিযোগিতা যেমন রয়েছে, তেমনি রয়েছে ক্রিকেট, হকি ও সাইক্লিং-এর মতো দলীয় প্রতিযোগিতা। উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা, উপ-অঞ্চল ও অঞ্চল পর্যায়ে বিজয়ী হয়ে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতাপ্রধানমন্ত্রীমুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামরাজশাহীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ চালু

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’র টিকিট বিক্রি শুরু

জুন ৬, ২০২৬

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ২০২৬-২৭: রাজস্ব বা প্রবৃদ্ধি নয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনীতির বড় সংকট

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি জীবন্ত: নোঙর ট্রাস্টের দাবি

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT