চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা ঘটে। সেদিনের ঘটনাকে বিএনপি ‘সিপাহি-জনতার বিপ্লব’ হিসেবে বর্ণনা করে আসছে। দলটির দাবি, এই আন্দোলনের মাধ্যমে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তি পেয়ে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেন এবং দেশকে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন।

আজ ৭ নভেম্বর শুক্রবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ৬টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ১০টায় দলীয় নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হবে। একই সঙ্গে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়েও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী, ৭ নভেম্বর আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটিয়ে দেশকে একটি সুশৃঙ্খল পথে ফিরিয়ে আনে। দিবসটি উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন এবং দিনটিকে জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও তাত্পর্যমণ্ডিত অধ্যায় হিসেবে অভিহিত করেছেন।

দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচির মধ্যে রয়েছে—৫ নভেম্বর শ্রমিক দলের আলোচনা সভা, ৮ নভেম্বর ছাত্রদলের আলোচনা সভা, ৯ নভেম্বর ওলামা দলের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, ১০ নভেম্বর তাঁতী দলের আলোচনা সভা, ১১ নভেম্বর কৃষক দলের আলোচনা সভা, ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির কেন্দ্রীয় আলোচনা সভা এবং ১৩ নভেম্বর জাসাসের আয়োজনে শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি ঘিরে পোস্টার ও ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক নজিরবিহীন ভূমিকা রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপ্লব ও সংহতি দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প

জুন ২৮, ২০২৬

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT