বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করতে ১০ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি।
রোববার (২ নভেম্বর) তিনি বলেন, দেশের শত্রুরা আবার মাথাচারা দিচ্ছে। যতই সময় যাচ্ছে ততই একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, মিডিয়াগুলোতেও অপপ্রচার চালানো হচ্ছে।
আগামী ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি শুরু হবে, বিকালে শোভযাত্রা হবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে।
এছাড়া বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনাসভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।







