বাংলাদেশ

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী মোদি ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে উঠছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (৮ জুন) শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ভারতের নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।

নয়াদিল্লিতে অবস্থানকালে রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ভারতের রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে অংশ নিবেন প্রধানমন্ত্রী।

পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এছাড়াও রোববার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় পালাম এয়ার ফোর্স স্টেশন থেকে রওনা দিয়ে রাত ৮টায় ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ভারত শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…