বাংলাদেশ

বেলজিয়াম পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর উপলক্ষে বিমানবন্দরে স্বাগত জানানো হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর বেলজিয়াম সফর উপলক্ষে বিমানবন্দরে স্বাগত জানানো হয়, যেখানে কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইনের আমন্ত্রণে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবতরণের আগে প্রধানমন্ত্রী ফ্লাইটের যাত্রী এবং ক্রুদের সঙ্গে কুশল বিনিময় করেন।

গতকাল (২৪ অক্টোবর) মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে অবতরণ করেছে। ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

আজ গ্লোবাল গেটওয়ে ফোরামে উদ্বোধনী প্লেনারি সেশনে অংশ নিয়ে বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানী খাতে বাংলাদেশ এবং ইউরোপিয় বিনিয়োগ ব্যাংক ও ইউরোপিয় কমিশনের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ২৭শে অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়:গ্লোবাল গেটওয়ে ফোরাম প্রধানমন্ত্রী বেলজিয়াম ব্রাসেলস শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…