চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তি হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, সংসদ সদস্যরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য, জ্বালানি তেল ও সার আমদানিতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে সরকার। অর্থাৎ বিকল্প দেশ থেকে আমদানি করার প্রক্রিয়া চলছে। ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্য সহনীয় রাখার চেষ্টা করা হচ্ছে।

বুধবার ২ নভেম্বর জাতীয় সংসদে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি এবং রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া সংকট মোকাবিলায় সরকার প্রস্তুত আছে। দ্রব্যমূল্য স্থিতিশীল ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট দফতরে নজরদারি অব্যাহত রয়েছে।

বিরোধী দলের নেতাকর্মীদের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, দেশে যখন সংকট চলে তখন বিরোধীদের মধ্যে কোনো উদ্বেগ দেখি না। বরং রাজনৈতিকভাবে সুযোগ নেয়ার চেষ্টা করে। কাউকে এক মুঠো চাল দিয়ে সহায়তা করে না।

প্রধানমন্ত্রী বলেন: বর্তমান অবস্থার সুযোগ নিয়ে বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, অথচ তারা নিজেরা মানুষের জন্য কোন কিছু করছে না।

তিনি বলেন, খাদ্য মজুতদারদের পেছনে কারো ইন্ধন থাকতে পারে। তবে যে বা যারা মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘দুঃখজনক হচ্ছে, ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি প্রবাসী/অভিবাসী বাংলাদেশিদের মধ্যে কিছু লোক দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশ এবং সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারনায় লিপ্ত হন। সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, উস্কানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় এনে শাস্তির/বিচারের মুখোমুখি করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

ট্যাগ: জাতীয় সংসদপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাচসেরা কোহলির রেকর্ডের দিনে শীর্ষে যাদব

পরবর্তী

ডাক বিভাগকে ৪ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব দিল ‘নগদ’

পরবর্তী
নগদ ও ডাক বিভাগের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, বেশ কিছু ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক বিভাগকে ৪ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব দিল ‘নগদ’

ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ১০৯৪

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT