চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরা কোহলির রেকর্ডের দিনে শীর্ষে যাদব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে জিতের উল্লাসে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এতদিন সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরে ছিলেন মাহেলা জয়াবর্ধনে, টি-টুয়েন্টি বিশ্বকাপে হাজার রানের ক্লাবেও কদিন আগ পর্যন্ত রেখেছিলেন একক রাজত্ব। বিরাট কোহলির কাছে সেই জায়গা ভাগাভাগির পর শীর্ষও হারিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। মারকাটারি ফরম্যাটের বিশ্বকাপে এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় কোহলি।

বৈশ্বিক আসরটির ইতিহাসে জয়াবর্ধনের গড়া ১,০১৬ রান পেরিয়ে অনেকখানি এগিয়ে গেলেন কোহলি। নিজের নামে রেকর্ডটি গড়তে তার প্রয়োজন ছিল ১৫ রান। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ম্যাচসেরা ৬৪ রানের ইনিংস। তাতে ৩১ ম্যাচে গড়া জয়াবর্ধনের রেকর্ড ভেঙেছেন ২৩ ইনিংস ব্যাট করেই।

হাজারি ক্লাব ও প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ রান গড়ার দৌড়ে দুর্দান্ত ফর্মে থাকা কোহলি ২৫টি ম্যাচ খেলে করে ফেলেছেন ১,০৬৫ রান। ১৩২.৪৬ স্ট্রাইক রেটে ব্যাট করা ডানহাতির গড় চোখ কপালে ওঠার মতো, ৮৮.৭৫! সেখানে জয়াবর্ধনের লেগেছিল ৩১ ইনিংস। ৩৯.৩৭ গড়ে সাবেক লঙ্কান ব্যাটার করেছেন ১,০১৬ রান।

Banglabid

এলিট এই ক্লাবে জায়গা করে নেয়ার দৌড়ে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। চার অঙ্ক ছুঁতে সাকিবের ২৫৮ রান লাগলেও রোহিত আছেন অনেক কাছে। ভারত ওপেনারের প্রয়োজন ৭৯ রান।

জয়াবর্ধনেকে ছাড়িয়ে নিজেকে শীর্ষে নেয়া কোহলির দিনে আরেক ভারতীয় ব্যাটার গড়েছেন দারুণ এক কীর্তি। পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে মারমার-কাটকাট সংস্করণে আইসিসির ব্যাটিংয়ে সেরা বনে গেছেন সূর্যকুমার যাদব। ৮৮৩ রেটিং নিয়ে সবার উপরে উঠেছেন হার্ডহিটার ভারতীয়।

৮৪২ রেটিংয়ে দুইয়ে নেমে গেছেন রিজওয়ান। তিনে আছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। ২০২১ সালে টি-টুয়েন্টি ক্রিকেটে পথচলার শুরু যাদবের। খেলে ফেলেছেন ৩৮ ইনিংস। ১৭৭.২৭ স্ট্রাইক রেটে ব্যাট চালানো ডানহাতি ৪০.৩০ গড়ে করেছেন ১,২০৯ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিজয়াবর্ধনেটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতযাদবসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাস উল্টে পড়লো শিক্ষার্থীদের ওপরে, স্কুলছাত্রী নিহত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT