বাংলাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে ১৫ রমজান পর্যন্ত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি লোগো, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি লোগো, বাংলাদেশ সরকারের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫ রমজান (৬ এপ্রিল) পর্যন্ত খোলা থাকবে। সিফটের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ মার্চ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সময়সূচি নির্ধারণ করা হয়।

সভা সূত্রে জানা যায়, ৭ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রমজান মাসের ছুটি থাকবে। ২৭ এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ১৫ রোজা পর্যন্ত পাঠদানের সিদ্ধান্ত হয়েছে।

বিষয়:প্রাথমিক বিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…