চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডে হাঙ্গামা! আন্দোলনে সমর্থন জানালেন প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৩
বিনোদন
A A

যুক্তরাষ্ট্রের চিত্রনাট্যকার এবং অভিনয়শিল্পীদের দ্বৈত ধর্মঘটে সংহতি জানিয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে চলমান প্রায় এক লাখ ৬০ হাজার অভিনেতা-অভিনেত্রীর তরফে ডাকা এই ধর্মঘটে সংহতি জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা।

যার ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি আমার ইউনিয়ন ও সহকর্মীদের পাশে আছি। ঐক্যবদ্ধভাবে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব।”

গত ছয় দশকে সব থেকে বড় আন্দোলন চলছে এখন হলিউডে। চিত্রনাট্যকারদের ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনেতারাও। বেতন বৃদ্ধি ও কৃত্রিম মেধা ব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলন চলছে। ১৯৬০ সালের পর এত বড় আন্দোলন হচ্ছে। যার জেরে অচলবাস্থা তৈরি হয়েছে সিনেমা ও টিভি ইন্ডাস্ট্রিতে।  শুধু তাই নয়, চলমান ধর্মঘটের কারণে ‘ওপেনহাইমার’ ও ‘বার্বি’র প্রচারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে শুরু হয় এ ধর্মঘট। ‘দ্য স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড’ সংগঠনের তরফ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ন্যায্য বেতন ও উন্নততর কাজের পরিবেশের দাবিতে বৃহৎ প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে বসার দাবি করেছে এই সংগঠন। এছাড়া বর্তমানে সব থেকে বড় আশঙ্কা ‘এআই’ (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) নিয়ে। সে ধরনের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও রাশ টানতে চাইছে সংগঠনগুলি।

দ্য স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড বলেছে, বেতন কমানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে যে হুমকির পরিবেশ তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের দাবির কোনও সমাধান হয়নি। একমত না হয়েই আলোচনার সমাপ্তি হয়েছে। তাইতো এই আন্দোলনের ডাক।

এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো তারকা অভিনেতারা। এর আগে ১৯৮০ সালে অভিনেতাদের ইউনিয়ন ধর্মঘটে গিয়েছিল। সেটি তিন মাসের বেশি স্থায়ী হয়।

Reneta

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়াহলিউডহলিউড আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT