চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে সত্য হলেও সব সংবাদ প্রকাশ করা যেত না: মুহাম্মদ আবদুল্লাহ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:২৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজার, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কক্সবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, গত সরকারের তুলনায় বর্তমানে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। আগে সত্য হলেও সব সংবাদ প্রকাশ করা যেত না।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল্লাহ এসব কথা বলেন।

সাংবাদিকতা এখন পুরোপুরি স্বাধীন। এ সুযোগে যেন অপতথ্য ছড়ানো না হয় উল্লেখ করে মুক্ত সাংবাদিকতার এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন মুহাম্মদ আবদুল্লাহ।

Banglabid

তিনি বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে সকল স্তরের পেশাদার সাংবাদিকের জন্য তারা কাজ করছেন। সরকারি কর্মচারীসহ বিভিন্ন সামরিক বেসামরিক বাহিনীদের কল্যাণে আলাদা তহবিল বা ট্রাস্ট রয়েছে। ঠিক তেমনি সাংবাদিকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠাসহ নানামুখী কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

তিনি আরও বলেন, এই ট্রাস্ট আগে শুধুমাত্র অনুদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। বছরে চারবার কল্যাণ অনুদান বিতরণ ছাড়া আর কোন কাজ ছিল না। কোন সাংবাদিক মারা গেলে দলীয় বিবেচনায় তার পরিবারের আবেদনের ফাইলও ফেলে রাখা হতো। আমি দায়িত্ব নেওয়ার পর এই খাতে বিপুল টাকা বিতরণ করতে হয়েছে।

বর্তমান ট্রাস্টের পরিকল্পনার কথা তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। ৬৫ বছরের ঊর্ধ্বে সাংবাদিকের জন্য অনুদান, হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছি আমরা।

Reneta

কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের আমলে দুই কোটি নব্বই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। পঞ্চম বারের মতো চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারের ২৪ জন সাংবাদিককে ২০ লক্ষ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাংবাদিকদের প্রতিবছর ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রক্রিয়াধীন।

জেলা তথ্য অফিসার আবদুছ সাত্তারের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকগণ বক্তব্যে বলেন, বিগত সরকারের সময়কালে তারা প্রতিটি স্তরে বৈষম্যের শিকার হয়েছে। যুগ যুগ ধরে সাংবাদিকতার পরও সরকারি সহায়তা থেকে বঞ্চিত করা হয়। জটিল রোগাক্রান্ত কিংবা মৃত্যুর পরেও কল্যাণ ট্রাস্টের অনুদান পায়নি, এমন অনেক সাংবাদিক পরিবার রয়েছে।

বর্তমান কল্যাণ ট্রাস্টের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকগণ। এ সময় সরকারি কর্মকর্তাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেক বিতরণ অনুষ্ঠানসাংবাদিক কল্যাণ ট্রাস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT