কোন রকম প্রতিযোগিতা ছাড়া বিগত সরকারের আমলে শুধু পরিচিতির খাতিরেই বিদ্যুৎকেন্দ্র বন্দোবস্ত আর বিদ্যুৎ কেনাবেচা হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি উপদেষ্টা। এই খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয় জানিয়ে উপদেষ্টা আরো জানান, আগামী বছরের মধ্যে গ্যাসের খোঁজে দেড় শ’ কূপ খনন করা হবে। আদানির সাথে বিদ্যুৎ আমদানি রাজনৈতিক বিবেচনায় হয়েছে উল্লেখ করে চুক্তিটি খতিয়ে দেখার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞরা।








