কৃষি খাত নিয়ে এক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আগের সরকার ভুয়া পরিসংখ্যান দিয়ে ফ্যাসাদ তৈরি করে গেছে। প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, শহরের ভোক্তাদের খুশি রাখতে গিয়ে অনেক ক্ষেত্রেই কৃষককে ঠকানো হচ্ছে। আরেক সেশনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দস্যুদের ঠকাতে পরিবেশ অধিদপ্তরকে না বলার অধিকার দিতে হবে।








