চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ইহসানুল করিম আজ রোববার ১০ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ইহসানুল করিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারালো। দেশে সাংবাদিকতায় ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ১৯৭২ সালে বাসসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন ইহসানুল করিম। সংবাদ সংস্থাটির বিভিন্ন পদে ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে সংস্থাটির ব্যুরো প্রধানের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, ভারতের পিটিআই, দ্য স্টেটসম্যান ও ইন্ডিয়া টুডেসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশি প্রতিবেদক হিসেবে কাজ করেন।

২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চার বছর দায়িত্ব পালনের পর অবসর নেন ইহসানুল। বাসস থেকে অবসরের পর ওই বছরের ২০ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। ২১ মে তিনি প্রেস সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব নেন। ২০১৫ সালের জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৫ জুন ইহসানুলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৫১ সালের ৫ জানুয়ারি জন্ম নেয়া ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি) এলামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইহসানুল করিমপ্রধানমন্ত্রীরাষ্ট্রপতিশোক
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরাজগঞ্জে সাড়ে ৭ কি.মি ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন অনুষ্ঠিত

মে ১৫, ২০২৬

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন নয়্যার?

মে ১৫, ২০২৬
নিহত মাছ ব্যবসায়ী বাবু শিকদার

বরিশালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

মে ১৫, ২০২৬

চাঁদপুরের চরাঞ্চলে কালোজিরা চাষের সম্ভাবনা

মে ১৫, ২০২৬

আবার বিশ্বকাপ, আবারও শাকিরা

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT