বাংলাদেশ

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট ও ড. ইউনূসের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সংলাপের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বুধবার (২৮ আগস্ট) খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, এসময় শেখ মোহাম্মদ আগামী সময়ে উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে সহযোগিতা করার আগ্রহের কথা তুলে ধরেন।

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আশা প্রকাশ করে বলেন, ড. ইউনূসের নেতৃত্ব তার দেশ ও জনগণের সমৃদ্ধি বয়ে আনবে। শেখ মোহাম্মদ উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং তাদের জনগণের উন্নতি ও সমৃদ্ধির আকাঙ্খা পূরণের জন্য আগামীতে সহযোগিতা করার আগ্রহের কথাও তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে তার সদয় অনুভূতির জন্য ধন্যবাদ জানান।

তিনি সংযুক্ত আরব আমিরাতের জন্য অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এছাড়া পারস্পরিক সুবিধার্থে দুই দেশের মধ্যে দৃঢ় ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিষয়:আরব আমিরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…