বাংলাদেশ

৪ দিনের সরকারি সফরে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট

বাংলাদেশের একজন পুরুষ নেতা স্যুট পরিহিত, পটভূমিতে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের একজন পুরুষ নেতা স্যুট পরিহিত, পটভূমিতে ফুলের সাজসজ্জা, চ্যানেল আই অনলাইন সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন। ১১ মে থেকে ১৪ মে মোট চারদিন তিনি বাংলাদেশে অবস্থান করবেন। 

আজ সকাল ৮টা ৪০ মিনিটে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন তিনি। তার সফর সঙ্গী হিসেবে তার সাথে আছেন স্ত্রী সজুক্তা রূপণ। ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (আইওসি) যোগ দিতে ঢাকায় এসেছেন পৃথ্বীরাজসিং রূপন। এছাড়াও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…