চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র সভাপতি ড. ইউনূস, সাধারণ সম্পাদক স্নিগ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফাউন্ডেশনের সভাপতি রাখা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে, তিনি শহীদ মুগ্ধর জমজ ভাই। পর্যায়ক্রমে ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ হবে ২১ সদস্য বিশিষ্ট। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবে বলেও জানান তিনি।

এদিকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কার্যকরী পরিষদ অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সমাজসেবা অধিদপ্তর।

এতে বলা হয়েছে: সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদকে ২৪ আগস্ট ২০২৪ থেকে ২৩ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত দুই বছরের জন্য অনুমোদন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়: ফাউন্ডেশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুরশিদকে নির্বাহী সদস্য করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনড. মুহাম্মদ ইউনূসমীর মাহফুজুর রহমান মুগ্ধমীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোববার ভারত যাচ্ছে বাংলাদেশ দল

পরবর্তী

নতুন করে অস্থিরতা হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পোশাক শিল্প মালিকদের

পরবর্তী

নতুন করে অস্থিরতা হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পোশাক শিল্প মালিকদের

যে তিন কারণে জেন-জি দের জন্য ওয়্যারলেস চার্জিং গেম চেঞ্জার

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT