বাংলাদেশ

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রেসিডেন্টের পোর্ট্রেট, আধুনিক পোশাক ও চশমা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্টের পোর্ট্রেট, আধুনিক পোশাক ও চশমা পরিহিত, বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপ্রধান এক শোকবার্তায় রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার রাতে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে বাকিংহ্যাম প্যালেসের বরাতে বিবিসি জানায়, রানি এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যুবরণ করেন।

এর আগে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতি হয়। রানির চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকও তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে আরও জানানো হয়, এমন খবর জানার পর ৯৬ বছর বয়সী রানির পাশে থাকার জন্য তার কাছে ছুটে আসেন তার ছেলে-মেয়ে ও রাজ পরিবারের অন্যন্য সদস্যরা।

বিষয়:মো.আবদুল হামিদ রানী দ্বিতীয় এলিজাবেথ রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…