চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ মাস পরে পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, পাবনা, বাংলাদেশ
A A
পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

দুই দিনের সরকারি সফরে দীর্ঘ ১৬ মাস পরে আজ পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সকাল পৌনে ১০টায় সার্কিট হাউস প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাজাহান, জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তুজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

এরআগে, সোমবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি পাবনা শহরের আরিফপুরে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে যাবেন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন। সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। রাতে পাবনা সার্কিট হাউসে থাকবেন।

সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ফিরে যাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাবনারাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনসরকারি সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT