চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনা মেডিকেল কলেজের হাসপাতাল নির্মাণ কাজ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

আখতারুজ্জামানআখতারুজ্জামান
২:৪৭ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনায় বহুল কাঙ্ক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এসময় পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন এই হাসপাতাল অতি দ্রুততার সাথে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

আজ (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পাবনার হেমায়েতপুরস্থ পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের নির্মান কাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন অন্ধকারে থাকা হাসাপাতাল প্রকল্পটি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ চলে কীভাবে? এরপর প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেন। এক্ষত্রে পরিকল্পনামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাই আমাকে সহযোগিতা করেছেন।

রাষ্ট্রপতি বলেন, হাসপাতাল একটি মেডিকেল কলেজের অপরিহার্য অঙ্গ। কিন্ত ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই মেডিকেল কলেজের হাসপাতাল না থাকায় কলেজের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছিল। শিক্ষার্থীদের শহরে গিয়ে পাবনা জেনারেল হাসপাতালে হাতে কলমে ইন্টার্ণশীপ করতে হতো। এখন আর তাদের এই সমস্যা থাকবেনা।

রাষ্ট্রপতি বলেন, অবকাঠামোসহ আধুনিক হাসাপাতালের সব ব্যবস্থা এর সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্ত চিকিৎসকদের মধ্যে সেবার মানসিকতা থাকতে হবে। গণমুখী চিকিৎসা সেবায় তাদের মনোনিবেশ করতে হবে। তিনি পাবনাবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন এই পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অতি দ্রুততার সাথে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

এর আগে গতকাল বুধবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে
পৌঁছান রাষ্ট্রপতি। এরপর পাবনার সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীমোঃ সাহাবুদ্দিনরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT