বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বদরুদ্দোজা চৌধুরী ও রাষ্ট্রপতি শোক প্রকাশের ছবি, বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ (৫ অক্টোবর) শনিবার বঙ্গভবন থেকে পাঠানো একটি শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা অপূরণীয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।
আজ রাত সোয়া ৩টায় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






