চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। জামাতে অংশ নেন মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমানসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া এই জামাতে ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টার কিছু আগে ঈদগাহে পৌঁছান এবং অন্যান্য মুসল্লিদের সঙ্গে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন।

দীর্ঘ ৩৬ বছর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে একই জামাতে অংশগ্রহণ করাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এবারের ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবদুল মালেক। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরসহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এবং আশপাশের সড়কসহ মোট প্রায় এক লাখ মানুষের নামাজের ব্যবস্থা করা হয়। নারী মুসল্লিদের জন্যও ছিল পৃথক ও নিরাপদ আয়োজন। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার জন্য দুটি মেডিকেল টিম মোতায়েন করা হয়।

ঈদগাহ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় কড়া ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয় এবং মুসল্লিদের নির্ধারিত নিয়ম মেনে প্রবেশ করতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬

দামিয়েত্তা বন্দরে হামলায় ইরানকে দায়ী করার দাবি নাকচ করল মিশর

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT