চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে সেনা মোতায়েনে রাষ্ট্রপতি সম্মত হয়েছেন: ইসি সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে সম্মতি জানিয়েছেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সংবিধানের ২০ অনুচ্ছেদ অনুযায়ী, কমিশন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতির কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সামরিক বাহিনী নিযুক্ত করার জন্য অনুরোধ করেছেন। রাষ্ট্রপতি বিষয়টি শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন সশস্ত্র বাহিনীর সঙ্গে আলাপ করে অতি শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তিনি নীতিগতভাবে সামরিক বাহিনী দিতে সম্মত হয়েছেন।

সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসএ) সম্প্রতি ১৩ দিনের জন্য সেনা মোতায়েন হতে পারে বলে জানিয়েছেন। ১৩ দিনই কি থাকবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে আলোচনা করে পৃথক চিঠি পাঠানো হবে। তার আলোকে সেখানে সময়, কখন কীভাবে তা নির্ধারণ হবে। সেটা সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে চিঠির মাধ্যমে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, ১৩ দিন সেনা মোতায়েনের বিষয়টা, সেটা একটা আলোচনা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নিয়োজিত থাকবে, তার সঙ্গে সমন্বয় রেখে তারা যাতে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তিনি (পিএসও) কথাটা বলেছেন। এটা চূড়ান্ত নয়। এটা আলোচনা করে আমরা ঠিক করে নেব।

Reneta

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্প্রতি পিএসও ইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য ভোটের দায়িত্ব পালন করবেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসি সচিবজাতীয় নির্বাচন ২০২৪বঙ্গভবনরাষ্ট্রপতিসেনা মোতায়েন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের মহান বিজয় দিবস উদযাপন

পরবর্তী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত, ট্রাকচালক গ্রেপ্তার

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত, ট্রাকচালক গ্রেপ্তার

বিজয় দিবসকে কেন্দ্র করে চাঙ্গা পর্যটন ব্যবসা

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT