চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমর সানীর সাথে মনের কথা!

উপস্থাপনায় ফিরছেন চিত্রনায়ক ওমর সানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
ওমর সানী sunglasses পরা অবস্থায় ছবি, বাংলার সংবাদ ওমর সানী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর পর আবারো উপস্থাপনায় আসছেন চিত্রনায়ক ওমর সানী। চ্যানেল আইয়ের জন্য নির্মিত গল্প, আড্ডার সেই অনুষ্ঠানের নাম ‘তাহার সাথে মনের কথা’।

ওমর সানীর উপস্থাপনায় খুব শিগগির শুরু হতে যাচ্ছে নতুন এই অনুষ্ঠান। এরই মধ্যে এ অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সানী। আরো কয়েকটি পর্ব রেকর্ডিং শেষে শিগগিরই চ্যানেল আইতে প্রচার শুরু হবে।

উপস্থাপনায় ফেরা নিয়ে ওমর সানী বলেন, ‘চলচ্চিত্রাঙ্গনে আমি ও মৌসুমী অভিভাবক মানি শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর ভাইকে। এটা সত্যি যে তার সামনে গেলে আমার যে কী হয় আমি নিজেও জানি না। তার কাছেই কিছুদিন আগে আমার ইচ্ছের কথা প্রকাশ করলাম। তো কয়েক দিন আগে মালয়েশিয়া থেকে ফোন করে তিনি আমাকে সুমনের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল আইয়ের জন্য একটি অনুষ্ঠান উপস্থাপনার কাজ শুরু করতে বললেন। অনুষ্ঠানের নাম কী হবে, তা নিয়ে মৌসুমীর সঙ্গে আলোচনা করি। মৌসুমীই অনুষ্ঠানের নামকরণ করেছে। আমার ও অনুষ্ঠানসংশ্লিষ্ট যারা, তাদের সবারই ভালো লাগলো নামটি। ব্যস রেকর্ডিং শুরু হয়ে গেল।’

অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘এ অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সংগীতাঙ্গনের শিল্পীসহ দেশের নানা অঙ্গনের ব্যক্তিরা থাকবেন। একটি বা দুটি নির্দিষ্ট সেক্টরের ব্যক্তিরা থাকবেন, এমন নয়। গল্প-আড্ডায় প্রেম, ভালোবাসা, পরিবারের গল্প উঠে আসার পাশাপাশি কষ্টের কথা সংগ্রামের কথাও উঠে আসবে। তবে ভাইরাল হওয়ার জন্য কাউকে কোনোভাবেই বিব্রত করা হবে না। মূলকথা, যারাই আসবেন এ অনুষ্ঠানে যেন অনুষ্ঠানের মায়ায় পড়ে যান, সে চেষ্টাই থাকবে আমার।’

ট্যাগ: আড্ডাউপস্থাপকওমর সানীগানচ্যানেল আইলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউনাইটেডকে আটকে দেয়ার ম্যাচে মরিনহোর লাল কার্ড

পরবর্তী

একই দিনে দেশের প্রেক্ষাগৃহে হলিউডের দুই ছবি

পরবর্তী
প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলিউডের ছবি ভেনম ও স্মাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

একই দিনে দেশের প্রেক্ষাগৃহে হলিউডের দুই ছবি

ট্রাম্প ও হ্যারিসের ছবি, নির্বাচনের আগে জনপ্রিয়তা প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগে জনপ্রিয়তায় হ্যারিসকে ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT