লাইফস্টাইল

প্রেমস কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন

প্রেমস কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমস কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করছেন, বিভিন্ন ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

লাইফস্টাইল ব্র্যান্ড প্রেমস কালেকশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশান ক্লাবে প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার (৬ এপ্রিল) প্রেমস কালেকশনের কর্ণধার প্রেম বম্বানির সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী ও সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী রানা শফিউল্লাহ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রাজু আলীম, বিখ্যাত ডিজাইনার ও প্রেমস কালেকশনের সিইও রাধা খাজুরিয়া।

প্রীতি সম্মেলনে চলচ্চিত্র তারকা, টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার ফ্যাশন সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষয়:প্রণয় ভার্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…