বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ দায়িত্বের জন্য শুভকামনা জানান।

সাক্ষাতে দুই দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়। একইসঙ্গে নতুন সম্ভাবনা ও প্রত্যাশাকে সামনে রেখে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রণয় ভার্মা বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…