চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় ‘অসময়’-এর প্রিমিয়ার, আবেগাক্রান্ত নির্মাতা ও দর্শক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’ এর প্রিমিয়ার। তারকাবহুল এই কনটেন্টটি দেখে ভূয়সী প্রশংসা করলেন উপস্থিত তারকা, গণমাধ্যমকর্মী থেকে সাধারণ দর্শকরাও।

প্রিমিয়ার শেষে হল থেকে বের হয়ে ‘অসময়’ দেখে দর্শক একবাক্যে বলছেন, ‘এটি এই সময়ের গল্পে সেরা কন্টেন্ট!’

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্স বঙ্গ প্রযোজিত ‘অসময়’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে এই কনটেন্টটির অভিনয় শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের পরিচিত অনেক মুখ।

শহীদুজ্জামান সেলিম বলেন, এই কাজটি দর্শকদের বিবেককে নাড়া দিবে। গল্পটি আমাদের চারপাশের। আমি সত্যি হ্যাপি হয়েছি এত সুন্দর কনটেন্ট দেখার সুযোগ পেয়ে।

চিত্রনায়ক ইমন বলেন, পুরো কনটেন্টটি দেখে আমি কোথাও অসংলগ্ন কিছু পায়নি। আসলে এমন ধরনের কনটেন্ট আমাদের সিনেমায় আসা উচিত। আমি অমির কাজে মুগ্ধ হয়ে গেলাম।

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, অমি যে এত ভালো গল্প বলতে পেরেছে সেটা অবিশ্বাস্য। সে চাইলেই গল্পটি সিনেমা বানাতে পারতো। দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি।

Reneta

প্রযোজক ও নির্মাতা শাহীন কবির টুটুল বলেন, কোন রিভিউ দিতে চাইনা তবে এই কাজটি এক কথায় অসাধারণ। পরিচালক সাহেব চন্দন বলেন, মাইন্ড ব্লোইং কনটেন্ট। সব দর্শকদের দেখা উচিত।

রোজি সিদ্দিকী বলেন, সব শ্রেণির দর্শকদের এই ওয়েব ফিল্মটি দেখা উচিত। আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আমরা কীভাবে বসবাস করছি, সবকিছুর উত্তর অসময়ে আছে।

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, সম্পর্কে অমি আমার বন্ধু, কিন্তু বন্ধু বলে বলছি না আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না চারপাশের বিভিন্ন ঘটনা নিয়ে সে এত দুর্দান্ত কন্টেন্ট বানিয়েছে।

চলচ্চিত্র পরিচালক সাইফ চন্দন বলেন, ওয়েব নয় আমার কাছে মনে হয়েছে অসাধারণ একটি সিনেমা দেখলাম। যে সিনেমার গল্পগুলো আমাদের চারপাশে অহরহ ঘটে। কাজটিতে ভুল ধরার কোন জায়গা নেই।

গিয়াসউদ্দিন সেলিম বলেন, সুন্দরের চেয়েও বেশি সুন্দর হয়েছে অসময়। প্রতিটি চরিত্রই গল্পে মেলে ধরেছে। আমার বিশ্বাস দর্শক খুব উপভোগ করবেন।

দিনের শেষে আগত দর্শকদের প্রশংসা সূচক মন্তব্য অমিকে আবেগী করেছে। তিনি বলেন, আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে দর্শক কাজটি উপভোগ করবেন। আমি চাইবো যারা কাজটি দেখবেন তারা যেন তাদের কাছের মানুষদের কাজটি দেখার জন্য উৎসাহ দেন।

রুনা খান বলেন, দর্শক যেভাবে প্রশংসা করছেন মনে হচ্ছে আমাদের পরিশ্রম সার্থক এবং ভালো একটি কাজ ক্যারিয়ারে যোগ হলো।

রায়হান রাফী বলেন, অমির কাজ বরাবরই এক্সক্লুসিভ হয়। অসময় তার ব্যতিক্রম নয়। শুরু থেকে আমি একটানে দেখে ফেলেছি। কোথাও একটু বোরিং ফিল করিনি। আমার বিশ্বাস সব শ্রেণির দর্শকদের কাজটি ভালো লাগবে।

দীপংকর দীপন বলেন, ওটিটিতে দেওয়ার আগে অসময় হলে দেওয়া উচিত। অমিকে আমি বলব তুমি অবশ্যই সিনেমা বানাও।

১৮ জানুয়ারি বঙ্গতে স্ট্রিমিং হতে যাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। তারকাবহুল এ ফিল্মটিতে সমাজের এই সময়ের গল্পগুলো উঠে আসছে।

১ জানুয়ারি পোস্টার ও পরে ট্রেলার দিয়ে নজর কাড়ে ‘অসময়’। সমাজ ও এই সময়ের গল্প নিয়ে নির্মিত কমেডি ও কোর্ট রুম ড্রামা ঘরানার এই ওয়েব ফিল্মটি মুক্তির আগেই প্রি-বুকিং শুরু হয়েছে।

তাসনিয়া ফারিণ ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মনিরা মিঠু, রুনা খান, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

বঙ্গের চিফ কন্টেন অফিসার মুশফিকুর রহমান বলেন, অমির কাজের প্রতি আমাদের আলাদা বিশ্বাস আছে। সে এর আগেও এটি প্রমাণ করেছে। আমাদের বিশ্বাস, অসময় হোটেল রিলাক্সের সাফল্যকে টপকে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিঅসময়ইন্তেখাব দিনারইরেশ যাকেরকাজল আরেফিন অমিজিয়াউল হক পলাশতারকাতারিক আনাম খানপ্রিমিয়ারমনিরা মিঠুরুনা খানলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশাশ্বত দত্তশিমুল শর্মাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬

অবসর নাকি চালিয়ে যাবেন, ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

আগস্ট ৪, ২০২৬

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬

অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT