চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকে জন্য শ্বশুর বাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
শ্বশুরের নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের যৌতুক লোভী স্বামী, শাশুড়ী এবং দুই ননদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ৮ মাসের অন্তঃসত্ত্বা ঋতু খানম নামে এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে কাশিয়ানী থানার ওসি মোঃ কামাল হোসেন ও ঋতুর বাবা মোঃ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঋতুর বাব মোঃ রবিউল ইসলাম জানান, আমার মেয়ে ঋতুর সাথে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের টেপু খাঁনের ছেলে সাজ্জাদ খানের দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর বেশ কিছুদিন তাদের দাম্পত্যজীবন সুখের  ছিল। আমার মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই হঠাৎ করে তার উপর যৌতুকের চাপ দিতে থাকে স্বামী, শাশুড়ি আর দুই ননদ।

তিনি বলেন, মেয়ের সুখের কথা ভেবে সাধ্যমতো যৌতুক হিসেবে বেশ কিছু টাকা দেই। চাহিদা মেতাবেক যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী, শাশুড়ি আর দুই ননোদ মিলে বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে । গত সোমবার ও বুধবার তারা মিলে ঋতুকে ইচ্ছেমতো মারধর করে। ওদের মারধরের যন্ত্রনায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে পাশের এক প্রতিবেশির ঘরে আশ্রয় নেয় আমার মেয়ে। খবর পেয়ে আমরা ঋতুর কাছে পৌঁছে তাকে উদ্ধার করি।

ঋতুর বাবা বলেন, বুধবার (২ জুলাই) সকালে গুরুত্বর আহত অবস্থায় ঋতুকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঘটনার পর স্বামী, শাশুড়ি ও দুই ননদ পলাতক রয়েছে।

এ ব্যপারে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করা হলেও ঘটনার সাথে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি।

Reneta

কাশিয়ানী থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, ঋতু খানমের হত্যার ঘটনায় তার বাবা মোঃ রবিউল ইসলাম বাদি হয়ে ঋতুর স্বামী, শাশুড়ি ও ননদসহ ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

তিনি বলেন, আসামিদের এখনও আটক করা সম্ভব হয়নি, তবে, খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তঃসত্ত্বা নারীগোপালগঞ্জমৃত্যুযৌতুকশ্বশুর বাড়ির নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT