ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করতে আবেদন জমা দিয়েছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই পদত্যাগপত্র পাঠান তিনি।
ব্যক্তিগত কারণে এই পদ থেকে সরে যেতে চান বলে চিঠিতে উল্লেখ করেছেন অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
একইসঙ্গে এই চিঠি দেওয়ার দিন থেকে পদত্যাগপত্র কার্যকর হবে বলেও উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালেরে ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান।








