চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম

পান্না আক্তার পান্না আক্তার
৪:৫৩ অপরাহ্ণ ১০, মে ২০২৬
ভিডিও নিউজ
A A

রাজধানীর রাস্তায় ট্রাফিক পুলিশ চোখে না পড়লেও এখন আপনাকে নজরদারিতে রাখছে এআই ক্যামেরা। সিগন্যাল ভাঙলেন, উল্টো পথে গেলেন কিংবা যেখানে-সেখানে গাড়ি থামালেন মুহূর্তেই স্ক্যান হয়ে যাচ্ছে নম্বরপ্লেট, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে মামলার নোটিশ।

ঢাকার ট্রাফিক ব্যবস্থায় এবার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম। বৃহস্পতিবার ৭ মে থেকে ডিএমপির আওতাধীন এলাকায় এই ব্যবস্থা চালু হয়েছে। এখন ট্রাফিক আইন ভাঙলেই ক্যামেরায় ধারণ করা ছবি ও ভিডিওর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে এবং গাড়ির মালিকের ঠিকানায় নোটিশ পাঠানো হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন, আইন অমান্য করলেই অটো মামলা রেকর্ড হবে। নির্ধারিত সময়ে জরিমানা পরিশোধ না করলে পরবর্তী ধাপে সমন বা গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে।

প্রাথমিকভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই প্রযুক্তি চালু হয়েছে। ভবিষ্যতে পুরো রাজধানীতে প্রায় ১১ হাজার এআই সমর্থিত সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ৫ ধরনের অপরাধ সরাসরি শনাক্ত করছে এই সিস্টেম লালবাতি অমান্য, স্টপ লাইন পার হওয়া, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং এবং লেফট লেন ব্লক করা। এসব অপরাধ ঘটলেই ডিজিটাল মামলা হবে।

ডিএমপি জানিয়েছে, জরিমানার নামে কোনো ব্যক্তিগত নম্বরে টাকা পাঠানো যাবে না। কোনো সন্দেহজনক বার্তা পেলে দ্রুত থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

Reneta

প্রযুক্তির এই নতুন নজরদারিতে ঢাকার রাস্তায় আইন ভাঙার সুযোগ আগের চেয়ে অনেক কমে গেছে। তাই জরিমানা ও আইনি ঝামেলা এড়াতে এখন একটাই উপায় ট্রাফিক আইন মেনে চলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল প্রসিকিউশন সিস্টেমঢাকার ট্রাফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

আগস্ট ২, ২০২৬

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT