কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে ঘরের উপর গাছ পড়ে অন্তঃসত্বা নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার ৪ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর হাজ পাড়া ঘোনারবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় এলাকার আব্দুল কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্বা স্ত্রী মোছা. রুপ তারা (৪৫) এবং তার ছোট ছেলে তাইজুল ইসলাম (৫) নিহত হয়।
ওসি জানান, শনিবার দুবাগত রাত অনুমানিক সাড়ে ১১টার সময় প্রচণ্ড ঝড় শুরু হলে কৃষক আবদুল কাইয়ুমের দু চালা টিনের বসতঘরে রঙ্গিলা কাঠ গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙ্গে কাইয়ুমের ৯ মাসের অন্তঃসত্বা স্ত্রী মোছা. রুপ তারা আহত হয় এবং তার ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যায়।
তিনি বলেন, স্ত্রী রুপ তারাকে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুপ তারার মা আহত হন।







