চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতৃত্বকালীন দিনগুলিতে পরীমনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
বিনোদন
A A

এপ্রিলের মাঝামাঝি পরীমনি তার অফিশিয়াল ফেসবুকে একটি ফটো অ্যালবাম করেন। যে অ্যালবামটির নাম দেন ‘মাই প্রেগন্যান্সি ডায়েরি’। অ্যালবামের প্রথম পোস্ট ছিলো মা-সন্তানের একটি আর্টওয়ার্ক। ছবিটি শেয়ার করে এই নায়িকা লিখেন,‘মাঝে মাঝে আমার মনে হয়, সে আমার ডানা হয়ে আসবে। আমাকে উড়াতে আসবে…। আমি উড়বো খুব করে একদিন।’

এরপর বেশকিছু পোস্ট করেছেন এখন পর্যন্ত। নিজের বেবিবাম্পের ছবি সহ মাতৃত্বকালীন বেশকিছু দারুণ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন এই অ্যালবামে।

শুধু ছবি নয়, সঙ্গে শেয়ার করেছেন নিজের অনুভূতিও। এমনকি নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া-আসার আপডেটও শেয়ার করেছেন ‘মাই প্রেগন্যান্সি ডায়েরি’ নামের অ্যালবামে।

Banglabid

এরমধ্যে জুলাইয়ের মাঝামাঝি দেয়া একটি পোস্টে পরী তার স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘১০ দিন দেরি করে ইনি আমাকে ডক্টর চেক আপে নিয়ে গেলেন আজ! কী করা উচিত! যাও ‘পরাণ’ এর বাজিমাতের জন্যে মাফ করে দিলাম।’

পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। ছেলে হচ্ছে নাকি মেয়ে, চিকিৎসাবিদ্যায় এটা আগেই জানার সুযোগ থাকলেও পরীমনি সেটা করেননি। তার ভাষ্য, নিজের জন্য এটা চমক হিসেবেই তিনি রাখতে চান।

খুব শিগগির রাজ-পরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। যদিও তাদের ঘনিষ্ট সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহে নতুন অতিথি আগমনের দিন-তারিখ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, যে কোনো দিন পরীমনির সন্তান ভূমিষ্ঠ হতে পারে! সেভাবেই নিজেদের প্রস্তুত রেখেছেন ঢাকাই সিনেমার এই তারকা দম্পতি।

Reneta

সন্তানকে বরণ করে নিতে প্রস্তুতির কোনো কমতি রাখেননি পরী। অনাগত সন্তান ও নিজের মাতৃত্ব নিয়ে সর্বশেষ কয়েকটি পোস্টে এমনটাই দেখা গেছে। সম্প্রতি পরীমনির ‘তার আসার আয়োজন’ লিখে ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, বিছানায় ছড়ানো অনাগত সন্তানের জন্য কেনা পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ছোট্ট জুতো সহ বহু সামগ্রী!

গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়পরাণপরীমনিলিড বিনোদনশরিফুল রাজসন্তানসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT