সাবেক বিচারপতি আবদুর রউফের স্মরণে দোয়া মাহফিল

সাবেক বিচারপতি আবদুর রউফের স্মরণে দোয়া মাহফিলের সময় বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির’ সভাপতি, দার্শনিক, মানবতাবাদী মহান দেশপ্রেমিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রামী বিচারপতি মরহুম মোহাম্মাদ আবদুর রউফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর গাউসুল আজম মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, ড. মো. শাহজাহান সাজু, কাইয়ুম রেজা চৌধুরী, এড. হুমায়ুন কবির প্রমুখ।






