চুয়াডাঙ্গা

ভীষণ গরমে বৃষ্টির জন্য নামাজ

নামাজের জন্য মুসল্লিরা ভীড়, গরমে বৃষ্টির জন্য প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে বৃষ্টির জন্য নামাজ পড়ছেন মুসল্লিরা, জনসমাগম ও প্রার্থনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহ থেকে মুক্তি লাভের জন্য বৃষ্টি চেয়ে এসতেসকার নামাজ আদায় করেছেন শত শত মানুষ।

আজ মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে অগণিত মানুষ এই নামাজ আদায় করেন। এই নামাজের ইমামতি করেন মুফতি আবদুল রাজ্জাক।

টানা ১৭ দিন ধরে তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গার মানুষ। ১৭ দিনের মধ্যে ১৬তম দিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এই অবস্থায় বৃষ্টি কামনা করে এসতেসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।

পরে আল্লাহর দরবারে এই তাপদহ থেকে মুক্তি এবং বৃষ্টি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিষয়:চুয়াডাঙ্গা নামাজ বৃষ্টি বৃষ্টির জন্য নামাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…