চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় প্রকাশিত হলো প্রান্ত সাহার প্রথম বই ‘পুতুলনাট্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
শিল্প সাহিত্য
A A
ছবি: অমর একুশে বইমেলায় প্রান্ত সাহার প্রথম গ্রন্থ ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ

ছবি: অমর একুশে বইমেলায় প্রান্ত সাহার প্রথম গ্রন্থ ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ

অমর একুশে বইমেলায় প্রান্ত সাহার প্রথম গ্রন্থ ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ’ প্রকাশিত হয়েছে। সৌম্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৭২০ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটি মেলায় ২৫ শতাংশ ছাড়ে ৫৬০ টাকায় পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসেন।

প্রান্ত সাহা জানান, গ্রন্থে পুতুলনাট্যের ইতিহাস ও স্বকীয়তা নিরূপণ, প্রাচ্য ও প্রতীচ্যে প্রচলিত ধরন, বাঙালি সংস্কৃতি ও সাহিত্যে পুতুলনাট্যের প্রসঙ্গ, সমকালীন আর্থসামাজিক প্রেক্ষাপট এবং আধুনিক সমাজে এর সম্ভাব্য ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি আশা করছেন, বইটি পুতুলনাট্য বিষয়ে অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকদের অমীমাংসিত দ্বন্দ্ব সমাধানে সহায়ক হবে।

১৯৯৮ সালের ২৮ মে মানিকগঞ্জের ঘিওরে জন্মগ্রহণ করেন প্রান্ত সাহা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (নাট্য নির্দেশনা) ডিগ্রি অর্জন করেছেন।

বর্তমানে একই বিভাগে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত তিনি মঞ্চ নাট্য নির্দেশনা, বিজ্ঞাপন, টেলিভিশন নাটক ও তথ্যচিত্র নির্মাণকাজেও নিয়মিত যুক্ত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতুলনাট্যপ্রান্ত সাহাবইমেলা
শেয়ারTweetPin1

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT