বাংলাদেশ

শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত

শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্প উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের সময় দুইজন বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) শিল্প মন্ত্রণালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে শিল্প উপদেষ্টা এবং ভারতের হাইকমিশনার দুই দেশের মধ্যে শিল্প উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

ভারতের হাইকমিশনার বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর উপর গুরুত্বারোপ করেন।

এ সময় শিল্প উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কার্যকর করার আহ্বান জানান। সাক্ষাৎকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:আদিলুর রহমান খান প্রণয় ভার্মা শিল্প উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…