চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল্কি’ রূপে আইপিএল-এর বিজ্ঞাপনে প্রভাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০১, মে ২০২৪
বিনোদন
A A
প্রভাসের আইপিএল বিজ্ঞাপনে রূপের ছবি, বাংলার নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাই-ফাই থ্রিলার ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রচারের জন্য মঙ্গলবার আইপিএল-এর বিজ্ঞাপনে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। বিজ্ঞাপনে নিজের সিনেমার চরিত্র ‘ভৈরবা’-র সাজে হাজির হয়েছিলেন তিনি।

৩ মে মুম্বাই ইন্ডিয়ান্স-এর সাথে কলকাতা নাইট রাইডার্সের খেলা। এই খেলার প্রচারে তৈরি ছোট প্রমোশনাল সেই বিজ্ঞাপনে প্রভাসকে বলতে শোনা যায়, ‘ক্রিকেটও একটা যুদ্ধ। শ্বাসরুদ্ধ করে রাখুন, এটা আইপিএল-এর বড় ম্যাচ। কালকের জন্য আজ খেলুন।’

গত সপ্তাহে নির্মাতার সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন। ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পাবে ২৭ জুন। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ ছবির নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে নতুন তারিখ জানানো উপলক্ষে। সেখানে দেখা গেছে দীপিকা, প্রভাস এবং অমিতাভকে।

Banglabid

এর আগে সিনেমার কিছু চরিত্রের লুক শেয়ার করা হয়। সেখানে অমিতাভ বচ্চনের লুক সাড়া ফেলে দেয় সামাজিক মাধ্যমে। তবে অমিতাভ, প্রভাস ও দীপিকার লুক দেখে অনেকেই মনে করছেন এটা হলিউড সিনেমা ‘ডুন’-এর অনুকরণে নির্মাণ করা হয়েছে।

তবে এই প্রসঙ্গে সিনেমাটির পরিচালক নাগ অশ্বিন হায়দরাবাদের ভিএফএক্স সামিটে বলেন, ‘এমনটা মনে হচ্ছে মরুভূমির কারণে। এই সিনেমাতে মরুভূমি আছে, তাই না? যখনই মরুভূমি থাকবে, সেটা ডুন-এর মতো দেখাবে।’

চিত্রনাট্য নিয়ে অশ্বিন বলেন, ‘সিনেমার গল্পে মহাভারতের সময় দেখানো হয়েছে, আর কাহিনী শেষ হয় ২৮৯৮ খ্রিস্টাব্দে এসে। এটি মূলত ৬০০০ হাজার বছর আগের সময়ের বিস্তৃত এক গল্প।’

Reneta

‘কল্কি ২৮৯৮ এডি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, আর দীপিকা আসতে চলেছেন ‘পদ্মা’র ভূমিকায়। অমিতাভ বচ্চনকে ‘অশ্বত্থামা’র মতো দাপুটে চরিত্রে দেখা যাবে।

এতদিন এই সিনেমাকে ‘প্রোজেক্ট কে’ নামেই চিনতেন মানুষ। একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। ২০২৪ সালের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে এটি।

Here we go… REBEL star 🔥🔥 #Prabhas #Kalki2898AD pic.twitter.com/Wmq6PcuDGo

— Team PraBOSS (@Team_PraBOSS) April 30, 2024


সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআইপিএলকমল হাসানকল্কি ২৮৯৮ এডিদিশা পাটানিদীপিকা পাড়ুকোনপ্রভাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন: এনডিটিভি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
ছবি: দক্ষিণ সুদানের প্রতিরক্ষা বাহিনী প্রধানের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

আগস্ট ১৪, ২০২৬

ভারতে প্রথমবার প্রকাশ্যে ‘বিজয় দিবস’ পালন করবে তালেবান

আগস্ট ১৪, ২০২৬

যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT