চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বন্ধ ৩ ইউনিট

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৪:১৩ অপরাহ্ণ ১০, জুন ২০২৬
- টপ লিড নিউজ, জনপদ, রাঙ্গামাটি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতার কারণে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ রয়েছে। বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

আজ (১০ জুন) বুধবার সকাল ৯টা পর্যন্ত দুটি ইউনিট থেকে মোট ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অথচ কেন্দ্রটির পাঁচটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু থাকলে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমের কারণে কাপ্তাই লেকের পানির স্তর ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। চলতি সপ্তাহে কিছু বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। কাপ্তাই লেকের পানির স্তর ৭৮ দশমিক ৩৪ ফুট মিন সি লেভেলে থাকার কথা থাকলেও সকাল ৯টা পর্যন্ত পানির স্তর ছিল ৭৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল। অর্থাৎ নির্ধারিত স্তরের তুলনায় পানির উচ্চতা এখনও ৪ দশমিক ৪৩ ফুট কম রয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, পর্যাপ্ত পানি না থাকায় বাকি তিনটি ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না। সহসা ভারী বৃষ্টিপাত না হলে উৎপাদন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে না বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। কাপ্তাই লেকে পর্যাপ্ত পানি না আসা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সীমিত পরিসরেই চালিয়ে যেতে হবে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহেও প্রভাব পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপ্তাই লেকবিদ্যুৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেবি পাউডার মামলার নিষ্পত্তিতে বিলিয়ন ডলার ব্যয়ে প্রস্তুত জনসন অ্যান্ড জনসন

জুলাই ২৮, ২০২৬

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT