অর্থনীতি

বাজারমূল্যের চেয়ে কম দামে স্বপ্নে আলু-পেঁয়াজ-মরিচ

চ্যানেল আই অনলাইন লোগো ও শিশু ছবি, বাংলাদেশের সংবাদ ও বিনোদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর লোগো ও একটি শিশু তার হাত আকাশের দিকে তুলে ধরছে, তার পাশে তারা তারকা দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হলো দেশের সর্ববৃহৎ জনপ্রিয় চেইন সুপারশপ ‘স্বপ্ন’। ঢাকা, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম মেট্রো ক্রেতাদের জন্য স্বপ্নতে বাজার থেকে কম মূল্যে পাওয়া যাচ্ছে আলু, দেশি পেঁয়াজ ও কাঁচা মরিচ। 

ঢাকা ও কুমিল্লার স্বপ্ন ক্রেতাদের জন্য থাকছে প্রতি কেজি আলু ৪৩ টাকায় (খোলাবাজারে যা ৪৫-৪৮ টাকা প্রতি কেজি), বিশেষ ছাড়ে দেশি পেঁয়াজ পাওয়া যাবে প্রতি কেজি ৬৮ টাকায় (খোলা বাজারে ৭০-৭৫ টাকা), কাঁচা মরিচ প্রতি কেজি ২৯০ টাকায় পাওয়া যাচ্ছে (খোলা বাজারে যা বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকায়)।

অন্যদিকে, চট্টগ্রাম মেট্রো আউটলেটের জন্য প্রতি কেজি আলু থাকছে ৪২ টাকায় (খোলাবাজারে যা ৪৪-৪৫ টাকা), আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৫২ টাকায় (যা খোলাবাজারে ৫৫-৫৬ টাকা)।

সিলেট মেট্রো ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়। প্রতি কেজি আলু ৪০ টাকায় (খোলাবাজারে যা ৪২-৪৩ টাকা),বিশেষ ছাড়ে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৪৬ টাকায় (যা খোলাবাজারে ৪৮-৫০ টাকা)। স্বপ্নের এই বিশেষ ছাড়টি ১৫ ও ১৬ জুলাই স্টক থাকা পর্যন্ত চলবে।

বিষয়:আলু দাম কম পেঁয়াজ মরিচ স্বপ্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…