চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত। ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭মে সন্ধ্যায়। আর ২৮মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয়, তাহলে ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরেরদিন শুক্রবার পবিত্র ঈদুল আজহা হবে। তবে যদি ২৭মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায়, তাহলে জিলহজ শুরু ২৯মে, যার ফলে ঈদুল আজহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবারে উদযাপিত হবে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয়, সে হিসেবে ৭ অথবা ৮ জুন বাংলাদেশের মানুষ ঈদ পালন করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহাঈদুল আজহার তারিখ প্রকাশঈদুল আজহার সম্ভাব্য তারিখ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড. ইউনূস আমাদের সম্পদ, তাকে কাজে লাগাতে হবে: মাহমুদুর রহমান মান্না

পরবর্তী

ডি ব্রুইন চলে যাবেন, শুনে গার্দিওলা যা বললেন

পরবর্তী

ডি ব্রুইন চলে যাবেন, শুনে গার্দিওলা যা বললেন

বাংলাদেশ-ভারতের সরকার প্রধানের বৈঠক ‘আশার আলো’: মির্জা ফখরুল

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT