চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে পরীক্ষার্থীদের অবস্থান 

সুমন রায়সুমন রায়
৪:৪৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৪
শিক্ষা
A A

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাতসহ একাধিক অভিযোগে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তারেরর পদত্যাগের দাবিতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

রোববার ২৮ জানুয়ারি সকাল ১০টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকে। পরে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী শহর পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

পরে শিক্ষার্থীদের একটি দল নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সাথে দেখা করে লিখিত অভিযোগ জানায়। এসময় তাদের সমস্যার সমাধানে আশ্বস্ত করলে দুপুর আড়াইটার দিকে তারা অবস্থান কর্মসূচি তুলে নেয়।

এর আগে বৃহস্পতিবার ২৫ জানুয়ারি একই দাবিতে শিক্ষার্থীরা বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে রাত সাড়ে ৮টায় অবস্থান কর্মসূচি তুলে নেয়।

বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বিকেলে স্কুলে বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের কথা ছিল। এ অনুষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে প্রধান শিক্ষক চাঁদা নেয়। কিন্তু তিনি চাঁদা নিয়েও বিদায় অনুষ্ঠান করেননি। এমনকি প্রথমে তাদের বিদ্যালয়ে প্রবেশ করতেও দেননি। প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে বিদ্যালয়ের একটি হলরুমে নিয়ে তিনজন শিক্ষক দিয়ে তিন মিনিটের একটি মিলাদ পড়ান।

বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের অসৌজন্যমূলক আচরণসহ একাধিক অভিযোগ করেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

Reneta

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, শিক্ষার্থীদের সকল অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীনকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সাথে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরসিংদীনরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়স্কুল প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা, হামলা-ভাঙচুর

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৫, ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT